সত্য নাদেল্লা
সিইও
Microsoft-এ, আমাদের লক্ষ্য হলো আরও অধিক অর্জন করার জন্য এই গ্রহটির প্রত্যেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করা। আমরা এটি করছি একটি বুদ্ধিমান মেঘ সৃষ্টি করার, উত্পাদনশীলতা এবং বাণিজ্যিক প্রক্রিয়াকে নতুন করে আবিষ্কার করার এবং কমপিউটারের ব্যবহারকে আরও ব্যক্তিভিত্তিক করার মাধ্যমে। এই সব কিছুর মধ্যেই, আমরা গোপনীয়তার শাশ্বত মূল্য রক্ষা করব এবং আপনার তথ্য নিয়ন্ত্রণের সক্ষমতাকে সংরক্ষিত রাখব।
আপনি যাতে ডেটাকে কেন এবং কি ভাবে সংগ্রহ করা এবং ব্যবহার করা হবে তার অর্থবহ বিকল্পগুলিকে পেতে পারেন সেই বিষয়টিকেই আগে নিশ্চিত করা হয় এবং আমাদের পণ্য ও পরিষেবার কোনগুলি আপনার জন্য সঠিক তা বেছে নিতে আপনার কাছে সেই বিষয়ক তথ্য আছে কি না সেটিকেও নিশ্চিত করা হয়৷
আপনার আস্থা অর্জনের উদ্দেশ্যে গোপনীয়তার ছয়টি মূল নীতির উপর দৃষ্টি নিবদ্ধ রেখে আমরা কাজ করে চলেছি:
এই নীতিসমূহকে Microsoft-এর সূচনা সময় থেকেই গোপনীয়তা রক্ষা করার পদ্ধতি হিসাবে গ্রহণ করা হয়েছে এবং আমাদের পণ্য ও পরিষেবা প্রদান করার ক্ষেত্রেও আমরা ভবিষ্যতে তা মেনে চলবো৷ এন্টারপ্রাইজ এবং ব্যবসায়িক গ্রাহকদের জন্য, কিভাবে আমরা আপনার ডেটাকে Microsoft ক্লাউড-এর মধ্যে সুরক্ষিত রাখি তা জানার জন্য Microsoft বিশ্বাস কেন্দ্র দেখুন৷
এই ওয়েবসাইটের বাকি অংশে, আপনি যাতে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তার জন্য আরো বেশি তথ্য ও নিয়ন্ত্রণের লিঙ্ক পাবেন৷ এবং উন্নতি সাধনের জন্য আমরা ক্রমাগতভাবে কাজ করে চলেছি, তাই যদি আপনি আমাদের উত্পাদন এবং পরিষেবাগুলিতে গোপনীয়তার বিষয়ে এমন কিছু লক্ষ্য করে থাকেন যেটি আপনার প্রত্যাশা অনুসারে কাজ করছে না, অনুগ্রহ করে আমাদের জানান।
আপনি যাতে আরো অনেক বেশি কিছু করতে পারেন তার সহায়তা করার জন্য Microsoft ডেটা সংগ্রহ করে৷ এটা করার জন্য, আমাদের সংগ্রহ করা ডেটাকে আমরা আমাদের সফ্টওয়্যার, পরিষেবা এবং ডিভাইসগুলিকে পরিচালনা করতে এবং উন্নত করতে ব্যবহার করি, যাতে আমরা আপনাকে ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা প্রদান করতে এবং আপনাকে সুরক্ষিত থাকতে সহায়তা করতে পারি৷ এখানে আমরা বেশ কিছু সাধারণ শ্রেণীর ডেটা সংগ্রহ করে থাকি৷

অনেক সাচ ইঞ্জিনের মতোই, আপনাকে অনুসন্ধানের উন্নত ফলাফল প্রদান করতে আমরা আপনার এবং অন্যান্য লোকজনের সমষ্টিগত অনুসন্ধানের ইতিহাসকে ব্যবহার করি৷ ওয়েব ব্রাউজিংয়ের গতি বাড়ানোর জন্য, আপনার সম্ভাব্য গতিবিধিকে অনুমান করতে Microsoft-এর ওয়েব ব্রাউজার, ব্রাউজিং ইতিহাসকে সংগ্রহ করতে এবং ব্যবহার করতে পারে৷ Cortana আপনার ব্রাউজিং এবং সন্ধান ইতিহাস অনুসারে ব্যক্তিগত সুপারিশ করতে পারবে।
আপনার ব্রাউজিং ইতিহাস সংগ্রহ করে হবে কিনা তা আপনার Windows গোপনীয়তা সেটিংস এর ফিডব্যাক এবং ডাইগনিস্টিকস সেটিং এর সাহায্যে চয়ন করে নিতে পারবেন। Cortana এর আপনার সন্ধান এবং ব্রাউজিং ইতিহাসে প্রবেশাধিকার আছে কিনা তাও আপনি Cortana এবং Microsoft Edge সেটিংস এ পরিচালনা করতে পারবেন।

যে সমস্ত জায়গায় আপনি যেতে চান তার দিকনির্দেশ দিতে এবং আপনি যে জায়গায় রয়েছেন তার সাথে সম্পর্কযুক্ত প্রাসঙ্গিক তথ্য দেওয়ার জন্য অবস্থান সম্পর্কিত তথ্য আমাদের সহায়তা করে৷ এর জন্য, আমরা আপনার দেওয়া অথবা GPS বা IP ঠিকানার মতো প্রযুক্তি ব্যবহার করে আমরা যা শনাক্ত করেছি সেই অবস্থানকে ব্যবহার করি৷
অবস্থান শনাক্ত করার বিষয়টি আমাদের, আপনাকে সুরক্ষিত রাখতেও সহায়তা করে৷ উদাহরণস্বরূপ, আপনি যদি প্রায়শই টোকিও থেকেই সাইন ইন করেন, এবং হঠাৎই লন্ডন থেকে সাইন ইন করে থাকেন, সে ক্ষেত্রে আমরা পরীক্ষা করার মাধ্যমে সত্যিই আপনি কি না তা নিশ্চিত করি৷
আপনি আপনার ডিভাইসের সেটিংস > গোপনীয়তা > অবস্থান থেকে অবস্থান পরিষেবাসমূহকে চালু বা বন্ধ করতে পারেন৷ আপনার অবস্থানকে কোন Microsoft Store অ্যাপের প্রবেশাধিকারের অধিকার থাকবে এবং আপনার ডিভাইসের সঞ্চিত অবস্থান ইতিহাস পরিচালনা করার অধিকার থাকবে তাও আপনি এখান থেকে চয়ন করতে পারবেন৷
আপনার Microsoft অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট অবস্থান ডেটা দেখতে ও সাফ করতে account.microsoft.com. এ যান।

ট্রাফিক ভিড় এড়াতে, কোনো বার্ষিক অনুষ্ঠান মনে রাখতে, আপনার পরিচিতি তালিকা থেকে সঠিক “জুলেখা”-কে কোনো বার্তা পাঠাতে, এবং সাধারণভাবে আরো বেশি কিছু করার বিষয়ে আপনাকে সহায়তা করতে আপনি কোন কোন বিষয়ে আগ্রহী, আপনার ক্যালেন্ডারে থাকা কোনো নির্দেশ এবং কারো সাথে থেকে আপনি কোনো কিছু করতে চাইবেন কি না, এই সমস্ত কিছুই Cortana’র জানার প্রয়োজন হয়৷ আপনি যখন কিবোর্ড ব্যবহার করে কোনো কিছু করতে চাইবেন না, আমরা তখন আপনার নথিসমূহ বা পাঠ্য বার্তায় আপনি যা বলেছেন বা লিখেছেন তার অনুবাদ করার জন্য সহায়তা পেতে আপনার বক্তব্য এবং হাতের লেখার ধরনকে ব্যবহার করতে পারি৷
আপনার Cortana সংক্রান্ত আগ্রহ এবং অন্যান্য ডেটাকে পরিচালনা করুন

Microsoft Health, HealthVault এবং Microsoft Band-এর মতো ডিভাইস আপনার স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের সম্বন্ধে বুঝতে এবং তাকে পরিচালনা আপনাকে সহায়তা করতে পারে৷
আপনার হৃদস্পন্দন এবং দৈনিক গৃহীত কর্তব্যের মতো রিয়েল-টাইম ডেটাকে আপনার ডেটা অন্তর্ভুক্ত করতে পারে৷ আপনি যদি ঐ ডেটাকে সঞ্চয় করার জন্য HealthVault ব্যবহার করা নির্বাচন করেন তাহলে এটি আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্যকেও অন্তর্ভুক্ত করতে পারে৷ আপনার যত্নপ্রদানকারীর সাথে আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ভাগ করার বিষয়েও HealthVault আপনাকে সক্ষমতা প্রদান করে৷

Microsoft-এর কিছু পরিষেবা বিজ্ঞাপন দ্বারা সহায়তা প্রাপ্ত৷ আপনি আরো আগ্রহী হতে পারেন এমন বিজ্ঞাপন দেখাতে, আমরা আপনার অবস্থান, Bing ওয়েব অনুসন্ধান, আপনার দেখা Microsoft বা বিজ্ঞাপনদাতার ওয়েব পৃষ্ঠা, জনসংখ্যাগত তথ্য এবং আপনার পছন্দের বিষয়বস্তুর মতো ডেটাকে ব্যবহার করি৷ আমরা আপনাকে বিজ্ঞাপন পরিবেশন করার জন্য, আপনার ইমেল, চ্যাট, ভিডিও কল বা ভয়েস মেইল, বা আপনার নথিসমূহ, ছবি বা অন্যান্য ব্যক্তিগত ফাইলে আপনি যা বলেছেন তা ব্যবহার করি না৷
আপনার আগ্রহের ভিত্তিতে Microsoft যাতে আপনাকে বিজ্ঞাপন না দেখাতে পারে, তার জন্য অনলাইনে আমাদের বিজ্ঞাপন নিয়ন্ত্রণকে ব্যবহার করুন৷ আপনি তখনো বিজ্ঞাপন দেখতে পাবেন, তবে তা আপনার আগ্রহ ভিত্তিক নাও হতে পারে৷

আপনার নিজের Microsoft অ্যাকাউন্টে সাইন আপ করার মাধ্যমে আপনি সঞ্চয়স্থান ও পারিবারিক সেটিংসের মতো অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারেন এবং আপনার ডিভাইসের সমস্ত অংশ জুড়ে সিঙ্ক করার জন্য আপনার সেটিংসকে তা সহায়তা করে৷ আপনি যখন আপনার অ্যাকাউন্টে অর্থ প্রদান সংক্রান্ত ডেটাকে যুক্ত করেন তখন আপনার Windows 10 ডিভাইসসমূহে অ্যাপ, সদস্যতা, মুভি, টিভি এবং গেমস পাওয়া সহজ হয়ে যায়৷
আপনার পাসওয়ার্ডকে গোপন রেখে এবং একটি ফোন নম্বর বা ইমেল ঠিকানার মতো অতিরিক্ত নিরাপত্তামূলক তথ্য যুক্ত করে আপনি আপনার ফাইল, ক্রেডিট কার্ড, ব্রাউজিং ইতিহাস এবং অবস্থান সংক্রান্ত তথ্যকে আরো বেশি নিরাপদ ও সুরক্ষিত রাখতে পারেন৷
পাসওয়ার্ড, নিরাপত্তামূলক তথ্য এবং অর্থ প্রদানের বিকল্পসমূহকে আপডেট করার জন্য Microsoft অ্যাকাউন্টের ওয়েবসাইট দেখুন৷

যে কোনো আধুনিক ডিভাইসের কাছ থেকে আপনি যতটা প্রত্যাশা করেন-বিশ্বব্যাপী খবরাখবর ডিভাইসেই পেতে তা অধিকাংশ Windows 10 ফোন, ট্যাবলেট এবং PC-তেই সেন্সর সহ উপলভ্য হয়৷ তা আপনার ফোনের মাইক্রোফোন বা অ্যাক্সেলেরোমিটার, আপনার ল্যাপটপে থাকা আঙ্গুলের ছাপ বিশিষ্ট স্ক্যানার, একটি অভ্যন্তরীণ GPS স্ক্যানার, এবং আরো অনেক কিছুই হতে পারে৷
Windows 10 ডিভাইসসমূহে, ডিভাইস এবং অ্যাপস, সেটিংস > গোপনীয়তা-তে কোন সংবেদক ডেটাগুলিকে ব্যবহার করতে সক্ষম হবে সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন৷

একটি ক্লাউড চালিত পরিষেবা হিসাবে Windows 10-এর সাথে, আপনার অভিজ্ঞতাকে অনবরত সুরক্ষিত রাখতে এবং উন্নত করতে তথ্য আমাদের সহায়তা করে৷ উদাহরণস্বরূপ, আপনাকে অনলাইনে সুরক্ষিত রাখতে সহায়তা করার জন্য আমরা পরিচিত ম্যালওয়্যারকে শনাক্ত করতে স্বয়ংক্রিয়ভাবেই Windows 10 ডিভাইসগুলিকে স্ক্যান করি৷ আপনার ডিভাইসকে ভালো ভাবে সচল রাখতে, আপনার Windows 10 সিস্টেম কি ভাবে চালিত হয় তা জানার জন্য আমরা টেলিমেট্রির মাধ্যমেও চলতি তথ্য গ্রহণ করি৷ তাই আমরা যদি জানতে পারি যে কোনো একটি নির্দিষ্ট মুদ্রক ড্রাইভারে কোনো সমস্যা হয়েছে, তাহলে আমরা ঐ ধরনের মুদ্রকের জন্য লোকজন যা ব্যবহার করে তার সঠিক ড্রাইভারটিকে আপনাকে পাঠাতে পারি৷
আমরা আপনাকে Windows 10-এ ব্যক্তিভিত্তিক পরিষেবা এবং অভিজ্ঞতাগুলিকে সরবরাহ করার উদ্দেশ্যে কিভাবে তথ্যগুলি ব্যবহৃত হবে সেগুলির একাধিক সংখ্যক নিয়ন্ত্রকও প্রদান করে থাকি। আপনি যখন খুশি সেটিংস > গোপনীয়তা > ফিডব্যাক এবং ডাইগনিস্টিকসএ গিয়ে প্রাথমিক টেলিমেট্রি থেকে ব্যক্তিগত সেবা সবকিছুর জন্যই আপনার Windows 10 গোপনীয়তা সেটিংস সামঞ্জস্যপূর্ণ করতে পারবেন।